সাংবাদিক সজল ছত্রীর মায়ের পরলোকগমন
বৈশাখী নিউজ ডেস্ক: ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট ব্যুারো ইনচার্জ সজল ছত্রীর মমতাময়ী মা ও মৃত কমলাকান্ত ছত্রীর স্ত্রী শ্রিমতী সরলা ছত্রী পরলোকগমন করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৭ মিনিটে তিনি তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে বার্ধক্যজনিত কারণে ইহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ উর্ধ্ব। এছাড়া তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
ইমজার শোক:
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট ব্যুারো ইনচার্জ সজল ছত্রী মমতাময়ী মা শ্রিমতী সরলা ছত্রীর পরলোকগমনে গভীর শোক-শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে ইমজা।
ইমজার সভাপতি মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এক শোকবার্তায় প্রয়াত শ্রিমতী সরলা ছত্রীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক
Manual7 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীরRead More
গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তরRead More



Comments are Closed