বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ মেডিকেলের র্যালি ও সেমিনার
বৈশাখী নিউজ ডেস্ক: পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিক বলেছেন, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা আমাদের হৃদপিন্ডে ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সুস্থ থাকতে হৃদপিন্ড ও মন ভালো রাখতে হবে। দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে হৃদপি-কে সুস্থ রাখতে হলে আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ ও অক্লান্ত পরিশ্রম, ভয়ানক দুশ্চিন্তা এবং হতাশা আমাদের হৃদপি-কে ধ্বংসের দিকে ধাবিত করে। এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে।
২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ মেডিকেল কলেজের কার্ডিওলোজি বিভাগের উদ্যোগে আয়োজিত গণসচেতনতামূলক র্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পার্কভিউ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কার্ডিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে গত বৃহস্পতিবার পার্কভিউ মেডিকেল কলেজ হলরুমে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজের পরিচালক প্রফেসর ডা. এম এ সালাম।
কর্পোরেট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন অপসনিন ফার্মা লিমিটেড এর প্রডাক্ট এক্সিকিউটিভ মোহাম্মদ আরিফুল ইসলাম কাজী।
আলোচনা সভায় মডারেটর হিসেবে ভূমিকা রাখেন ডা. মুরাদ হোসেন। আলোচনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পার্কভিউ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাকির আহমদ শাহিন।
আলোচনা সভায় কী নোট স্পীকারের বক্তব্যে পার্কভিউ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কার্ডিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, হার্টকে সুস্থ রাখা আমাদের জন্য অতীব জরুরি। কয়েকটি নিয়ম মেনে চলতে পারলেই হার্টের যাবতীয় সমস্যা থেকে বাঁচতে পারি। নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, উচ্চরক্তচাপ, কোলেস্টেরল ও অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে সমস্যার উত্তরণ সম্ভব। ধূমপান থেকেও বিরত থাকা আমাদের জন্য কর্তব্য।
উল্লেখ্য, বিশ্ব হাট দিবস উপলক্ষে পার্কভিউ মেডিকেল কলেজ থেকে সকাল ১১টায় একটি গণসচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে কলেজের কার্ডিওলোজি বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Related News
দেশে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিকRead More
সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব রোববার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির অহংকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬Read More



Comments are Closed