সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালিকের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব আব্দুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাদ ফজর সিলাম পশ্চিমাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার রাত ৯টায় সিলাম বাদশাহী টিলা মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
আব্দুল মালিক সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নছির মিয়ার দ্বিতীয় পুত্র ৷ তিনি সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সাবেক সহ সভাপতি, দক্ষিণ সুরমা বি এনপির সাবেক সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সিলাম ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন৷
এছাড়াও তিনি সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ও সিলাম শাহী ঈদগাহের সভাপতির দায়িত্ব পালন করেন।
জেলা বিএনপির শোক:
সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed