নারী এশিয়া কাপ খেলতে সিলেটে পৌঁছেছে ৬ দল, কাল আসছে ভারত
স্পোর্টস ডেস্ক: প্রায় চার বছর পর মাঠে গড়াচ্ছে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এশিয়ার ৭ টি দেশের খেলোয়াড়রা।
অনুষ্ঠিত নারী এশিয়া কাপের অষ্টম আসর খেলতে সিলেটে এসে পৌঁছেছে ৬টি ক্রিকেট দল। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সিলেট এসে পৌঁছায় অংশগ্রহণকারী ৬ দল। আগামীকাল বৃহস্পতিবার আসবে ভারত।
এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এশিয়া কাপকে ঘিরে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের ও কর্মকর্তাদের জন্য ৩টি আবাসন ঠিক করা হয়েছে। তাদের নিরাপত্তায় ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় টাইগ্রেসরা। বাংলাদেশ নারী ক্রিকেট দল বিমানবন্দর থেকে উঠেছে এয়ারপোর্ট সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল ও রিসোর্টে।
এদিন দুপুর বারোটায় সিলেট এসে পৌঁছায় সংযুক্ত আরব আমিরাত নারী ক্রিকেট দল ও মালয়েশিয়া নারী ক্রিকেট দল। সকাল ৬টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় এসে পৌঁছায় সংযুক্ত আরব আমিরাত। সেখান থেকে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর বারোটায় সিলেট এসে পৌঁছায় তারা। ইউএই নারী ক্রিকেট দল উঠেছে নগরের হোটেল রোজ ভিউ-এ। একই সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সে করে সিলেট পৌঁছায় মালয়েশিয়া নারী ক্রিকেট দল। তারা উঠেছে শহরতলীর খাদিমপাড়াস্থ নাজিমগড় গার্ডেন রিসোর্টে।
সদ্য এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা পুরুষ দল। সুখের স্মৃতি নিয়ে সিলেটে নারী এশিয়া কাপ ক্রিকেট খেলতে এসেছে লঙ্কান নারী ক্রিকেট দল। তারা নভোএয়ারে একটি ফ্লাইটে ২ টা ৫০ মিনিটে সিলেটে এসে পৌছাঁয়। তারা উঠেছে নগরের হোটেল রোজ ভিউতে।
বিকেল সাড়ে ৩ টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছায় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। তাঁরা নগরের হোটেল রোজ ভিউতে উঠেছে।
সিলেট এসে পৌঁছেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তারা সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটে এসে পৌঁছায়, তারা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট এসে পৌঁছাবে ভারতীয় নারী ক্রিকেট দল।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টে ফাইনাল হবে ১৫ অক্টোবর। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টায় হবে দিনের প্রথম খেলা আর দ্বিতীয়টি দুপুর দেড়টায়। সবকয়টি খেলা সিলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশী জানান, এশিয়া কাপ কে ঘিরে সংস্কারকাজসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। মাঠ পুরোপুরি প্রস্তুত। এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে টিকিট লাগবে না, দীর্ঘদিন পর সবাই সুযোগ পাবে স্টেডিয়ামে বসে খেলা দেখার।
ক্রিকেট স্টেডিয়ামের মূল গ্রাউন্ডের পাশাপাশি প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ গড়াবে আউটার স্টেডিয়ামে। রাস্তা সংস্কার, উইকেট প্রস্তুত, ফ্লাড লাইটসহ ভেন্যু পরিপূর্ণ প্রস্তুত ম্যাচের জন্য। মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ। বাকি ১৫টি ম্যাচ হবে মূল ভেন্যুতে।
রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গ্রাউন্ড-২ এ অনুশীলন করবে বাংলাদেশ দল। প্রথম দিন থাইল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিকরা।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্ব মিডিয়া) সুদ্বীপ দাস বলেন- ‘ইতোমধ্যে ভারত ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দল সিলেটে এসে পৌঁছেছে। ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’
নারী এশিয়া কাপের সময়সূচী-
তারিখ দলের নাম ভেনু সময়
১ অক্টোবর বাংলাদেশ-থাইল্যান্ড আউটার স্টেডিয়াম সকাল ৯টা
১ অক্টোবর ভারত-শ্রীলঙ্কা আউটার স্টেডিয়াম দুপুর ১.৩০
২ অক্টোবর পাকিস্তান-মালয়েশিয়া আউটার স্টেডিয়াম সকাল ৯টা
২ অক্টোবর শ্রীলঙ্কা-আরব আমিরাত আউটার স্টেডিয়াম দুপুর ১.৩০
৩ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ আউটার স্টেডিয়াম সকাল ৯টা
৩ অক্টোবর ভারত-মালয়েশিয়া আউটার স্টেডিয়াম দুপুর ১.৩০
৪ অক্টোবর শ্রীলঙ্কা-থাইল্যান্ড আউটার স্টেডিয়াম সকাল ৯টা
৪ অক্টোবর ভারত-আরব আমিরাত আউটার স্টেডিয়াম দুপুর ১.৩০
৫ অক্টোবর আরব আমিরাত-মালয়েশিয়া আউটার স্টেডিয়াম দুপুর ১.৩০
৬ অক্টোবর পাকিস্তান-থাইল্যান্ড সিলেট স্টেডিয়াম সকাল ৯টা
৬ অক্টোবর বাংলাদেশ-মালয়েশিয়া সিলেট স্টেডিয়াম দুপুর ১.৩০
৭ অক্টোবর থাইল্যান্ড-আরব আমিরাত সিলেট স্টেডিয়াম সকাল ৯টা
৭ অক্টোবর ভারত-পাকিস্তান সিলেট স্টেডিয়াম দুপুর ১.৩০
৮ অক্টোবর শ্রীলঙ্কা-মালয়েশিয়া সিলেট স্টেডিয়াম সকাল ৯টা
৮ অক্টোবর ভারত-বাংলাদেশ সিলেট স্টেডিয়াম দুপুর ১.৩০
৯ অক্টোবর থাইল্যান্ড-মালয়েশিয়া সিলেট স্টেডিয়াম সকাল ৯টা
৯ অক্টোবর পাকিস্তান-আরব আমিরাত সিলেট স্টেডিয়াম দুপুর ১.৩০
১০ অক্টোবর শ্রীলঙ্কা-বাংলাদেশ সিলেট স্টেডিয়াম সকাল ৯টা
১০ অক্টোবর ভারত-থাইল্যান্ড সিলেট স্টেডিয়াম দুপুর ১.৩০
১১ অক্টোবর বাংলাদেশ-আরব আমিরাত সিলেট স্টেডিয়াম সকাল ৯টা
১১ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা সিলেট স্টেডিয়াম দুপুর ১.৩০
১৩ অক্টোবর প্রথম সেমিফাইনাল সিলেট স্টেডিয়াম সকাল ৯টা
১৩ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল সিলেট স্টেডিয়াম দুপুর ১.৩০
১৫ অক্টোবর ফাইনাল সিলেট স্টেডিয়াম দুপুর ১.৩০
Related News
চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝেRead More
সিলেটে অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিকRead More



Comments are Closed