সিলেটে ১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার গ্রিন লাইন বাস কাউন্টার থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
বুধবার (৩১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালী জেলার দুমকি থানার আঠারগাছিয়া গ্রামের মৃত কাদের শিকদারের ছেলে মো. মিজান শিকদার (৩৮) ও তার স্ত্রী মোছা. ফারজানা আক্তার সেতু (১৯)।
পুলিশ জানায়, মিজান ও তার স্ত্রী ব্যাগে করে গাঁজা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ট্রাভেল ব্যাগে থাকা পলিথিনের ১২টি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে শাহিন আলম (২৮) নামে একজন পিঠে বহন করার একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ওই ব্যাগের ভেতরে আরও ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত মিজান ও তার স্ত্রীকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed