বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় যুবদল কর্মীর মৃত্যুর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, শাওন হত্যার প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদজুমা গায়েবানা জানাজা ও শনিবার (৩ সেপ্টেম্বর) সারা দেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ পুলিশের গুলিতে শাওন (২০) নামে এক যুবদল কর্মী নিহত হন।
এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। সকাল ১০টার পর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শাওন নিহত হয়।
বিএনপির অভিযোগ পুলিশের গুলিতে শাওন নিহত হন। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তার বাবার নাম শাহেদ আলী।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed