জৈন্তাপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্টিত
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠক অনুষ্টিত হয়।
উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, মো. রফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল।
এছাড়া মাসিক আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed