Main Menu

হাইকোর্টের ঐতিহাসিক ও যুগান্তরী রায়কে মোবারকবাদ

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুন কুমার দেব এক বিবৃতিতে ফৌজদারী মামলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধানকে বেআইনী ঘোষণা করে মহামান্য হাইকোর্ট এই অধ্যাদেশটি বাতিল করে দিয়েছেন। এই রায়ের সংবাদে দেশপ্রেমিক সচেতন জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রায় ৩ বছর আগে এই অধ্যাদেশকে সংবিধান পরিপন্থী ও বেআইনী ঘোষণা করে অত্র সংগঠন সিলেট নগরীর রাজপথ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও গণজমায়েতের মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ জানায়।

অন্যদিকে জনস্বার্থে বাংলাদেশের এক প্রকৃত মানবাধিকার ব্যক্তিত্ব, পরিবেশবাদী, দেশপ্রেমিক আইনজীবী মনজিল মোরশেদ এর নেতৃত্বে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে বিতর্কিত ও দুর্নীতি বিরুদ্ধে এই আইনের ধারাকে চ্যালেঞ্জ করে ২০১৯ সালের ১৪ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন। প্রায় ৪ বছর পর দীর্ঘ আইনী লড়াইয়ে মাধ্যমে মহামান্য হাইকোর্ট বিতর্কিত, বৈষম্যমূলক এই আইনকে বেআইনী ঘোষণা করে বাতিল করেছেন। এই রায় ঐতিহাসিক ও যুগান্তরী।

নেতৃবৃন্দ বলেন, দেশবাসী অবগত আছেন প্রধান বিচারপতি মান্যবর হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব নেয়ার পর প্রতিটি সভা সেমিনারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রশ্নে তিনি আপোষহীন থাকবেন বলে অভিমত প্রকাশ করেছেন। এরপর থেকেই উচ্চ আদালতে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিষয়ে অনেক পদক্ষেপ খুবই প্রশংসনিয়।

বিবৃতিতে প্রকৃত মানবাধিকার ব্যক্তিত্ব, দেশপ্রেমিক জনগণের বন্ধু এডভোকেট মনজিল মোরশেদ এর প্রতি মোবারকবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজ বিষয়ে এবং যেকোন বেআইনী অধ্যাদেশ পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও জনদুর্ভোগ লাগবে অন্যায় অত্যাচারের প্রশ্নে উচ্চ আদালতে আরো শক্তিশালী ভূমিকা পালন করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে এডভোকেট মনজিল মোরশেদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed