সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মক্তব পড়ুয়া শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিলোট হতে ছেড়ে আসা জাফলং গামী ট্রাক সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট পাথরঘাট এলাকায় পৌছালে মসজিদের মক্তব হতে বের হওয়া ওই ছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জামিল আহমদ (৯) সরুফৌদ (সারীঘাট) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
ঘটনর পর পর স্থানীয় জনতা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে ৷
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। স্থানীয় এলাকাবাসীদের নিয়ে দূর্ঘটনার স্বীকার হওয়া নিহত শিশুর সুষ্ট তদন্তের আশ্বাস দিলে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করে ৷
দূর্ঘটনায় নিহত শিশুর নিকট আত্মীয়ের অনুরোধে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে দুপুর ২টায় জানাজা শেষে শিশুর দাফন সম্পন্ন করা হয়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাধারণ জনতার সাথে আলাপ করে বিষয়টির সুষ্ট সমাধানের আশ্বাস দিলে তারা রাস্তার অবরোধ তুলে নেয়। জেলা প্রশাসকের অনুমতি স্বাপেক্ষে নিহত শিশুর দাফন সম্পন্ন করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed