মেধাবী ছাত্রী জাহেরার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টে সহযোগিতা কামনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর মেধাবী ছাত্রী ছামিয়া আক্তার জাহেরা জটিল রোগে আক্রান্ত। দশম শ্রেণীর ওই ছাত্রী বাঁচতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ কুশিঘাট গ্রামের মৃত মাসুক মিয়ার কন্যা জাহেরা। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার আদরের। সম্প্রতি তার শরীরে জটিল ব্যাধি ‘অ্যাপ্লাস্টিক এনিমিয়া’ দেখা দিলে দরিদ্র ওই পরিবারের লোকজন পড়েন বিপাকে। চিকিৎসক তার বোনম্যারো ট্রান্সপ্লান্ট এর পরামর্শ দিয়েছেন। এতে খরচ হবে ২০-২৫ লক্ষ টাকা।
পরিবারে উপার্জনক্ষম বড় ভাই সিএনজি অটোরিক্সা চালক ইব্রাহিম আহমদ রুবেল একমাত্র বোনকে বাঁচাতে ছোটাছুটি করছেন। ইতোমধ্যে জাহেরার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সাহায্যের আবেদন জানিয়েছেন। সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন।
মেধাবী শিক্ষার্থী জাহেরার চিকিৎসা সহযোগিতায় ব্যাংক একাউন্ট নম্বর-৫৬২৬৭০১০১৬০৩৮, সোনালী ব্যাংক, পুলের মুখ শাখা, সিলেট। বিকাশ নম্বর-০১৭৭৬-২১১৭৫৯। বিজ্ঞপ্তি
Related News
মাঝ আকাশে লন্ডনগামী বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যেRead More
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ, আদালতে ২২ অঙ্গরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: নিজেদের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে গিয়ে বড় ধরণের আইনি ধাক্কার মুখেRead More



Comments are Closed