Main Menu

পাবনায় বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলায় সি-লাইন বাসের ধাক্কায় ভ্যানগাড়িতে থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাশিনাথপুর এলাকার কড়িয়াল বেঙ্গল মিটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজানগর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ খান (৫৪), তার শিশু সন্তান তাওহীদ আলম খান (৪) ও ভাতিজী রওজা খাতুন (৫)।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন।

Share





Related News

Comments are Closed