পারাবতের ইঞ্জিন বিকল, সিলেট পথে ২ ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মাইজগাঁওয়ে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সাথে দুই ঘণ্টা বন্ধ ছিলো রেল চলাচল। পরে বিকল্প ট্রেনের মাধ্যমে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ট্রেন যোগাযোগ সচল হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের মাইজগাঁও রেলস্টেশনে আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে কুলাউড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায় দুপুর আড়াইটায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে আসা পারাবত ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশনে আসামাত্র ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপরই রেলওয়ে প্রকৌশল শাখার প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ইঞ্জিন মেরামতের কাজ শুরু করেন। এছাড়া বিকল্প আরেকটি ইঞ্জিনের মাধ্যমে পারাবত ট্রেনটি তার টাইম সিডিউলের দুই ঘণ্টা দেরিতে সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
ওই সময়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হলেও ট্রেনের সিডিউলে কোনো সমস্যা হয়নি। ওই সময়ে সিলেট থেকে কোনো ট্রেন ছিল না। পারাবত ট্রেনটি সন্ধ্যায় আবার সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed