হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশ ও সারা বিশ্বের সকল মুসলমানের রোগমুক্তি কামনা এবং বানভাসি সকল অসহায় মানুষের জন্য হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ জুলাই) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দুআ ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়ালী সরেকওম ফতেহ উলাহ আল আমান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল মুকিত, তৌহিদ আহমেদ শিপার, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, কাজী আরিফ, লাক্কাতুড়া লাকড়ি ভাঙা টিলার খেদমতকারী মো. জয়নাল আবেদীন, সুনু মিয়া, মো. রিমন, শাহ এনাম।
দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী।
Related News
সিলেটে নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্যRead More
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More



Comments are Closed