ইবি’র শারীরিক শিক্ষা বিভাগে আবেদন শুরু ১লা আগষ্ট
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে (১ম বর্ষ স্নাতক) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা আগামী ২৮ আগষ্ট অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরীক্ষায় বিকেএসপি’র সনদধারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে, এ বছর ভর্তি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিভাগে কোটা ব্যতীত ২৫টি আসন রাখা হয়েছে। আগামী পহেলা আগষ্ট রাত ১২টা থেকে ১৩ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পন্থায় প্রক্রিয়াকরণ ফিসহ ১হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, শারীরিক শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের ১ ঘন্টায় মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। ব্যবহারিক পরীক্ষায় ৩০ নম্বর রাখা হয়েছে। পরীক্ষায় এমসিকিউ এ পাশ নম্বর ৪০ এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর ১২ রাখা হয়েছে। এছাড়াও বিকেএসপি’র সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০% বিশেষ কোটা সুবিধা রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ২০ প্রযোজ্য হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed