দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর দুই যুবক খুন
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. শুভ (২৩) ও আরিফ হোসেন (২২) নামে দুই বাংলাদেশি যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসানসহ আরও দুই জন। ধারণা করা হচ্ছে, চাঁদা ও টাকা-পয়সা লুটের উদ্দেশে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন ও পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে শুভ। চার ভাই ও এক বোনের মধ্যে শুভ সবার ছোট। আরিফও ৪ ভাইয়ের মধ্যে ছোট।
রোববার (২৪ জুলাই) বিকেলে নিহত আরিফের প্রতিবেশী আজাদ জানান, গত ৩/৪ মাস আগে জীবিকার সন্ধানে আফ্রিকায় যায় শুভ ও আরিফ হোসেন। পরে তারা আফ্রিকার ব্রাকফান শহরের বাংলাদেশি একজনের দোকানে চাকরি নেয়। আফ্রিকার সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে সেই দেশি দুইজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর তারা কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাদের দুইজনের ওপর হামলা চালিয়ে শুভকে গুলি করে এবং আরিফ, হাসানসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা দোকান থেকে টাকা ও মালামাল লুট করে পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের লোকজন সরকারের সহযোগিতা কামনা করেছেন।
Related News
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাসRead More
৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে অবৈধ পথে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদেরRead More



Comments are Closed