গোপালগঞ্জে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নসিমনের ৫ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে নসিমন গাড়ির পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুরজ মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জন নির্মাণ শ্রমিক ও ঢালাইমেশিন বোঝাই নসিমন গাড়িটি কাগদী রেল ক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে পার হওয়ার সময় রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন।
আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নিছার আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে নিহত অবস্থায় ও ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed