সিলেটে ৮১৮টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট বিভাগের আরও ৮১৮টি ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ নিজ নিজ এলাকার এসব সহায় পরিবারকে জমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করেন।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, ৮১৮টি পরিবারের মধ্যে সিলেট জেলার ১২৬টি, সুনামগঞ্জের ৪০৬টি, মৌলভীবাজারের ১৬০টি ও হবিগঞ্জের ১২৬টি পরিবার রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সবমিলিয়ে সিলেট বিভাগে ১৫ হাজার ৮৬৯টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed