Main Menu

দীর্ঘ ৯ মাসেও বদলীকৃত স্থা‌নে যাননি বিদ্যুৎ প্রকৌশলী‌

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: ছাতক উপজেলার বিদ‌্যুৎ উন্নয়ন ও বিত‌রন বি‌ভা‌গের নোয়ারাই ফিডারের ইনচার্জ সহকা‌রি প্রকৌশলী মাহমুদুল হাসান‌‌কে মিটার চু‌রি ও নানা অ‌নিয়ম, ঘুষ দুর্নীতির ঘটনায় জ‌ড়িত থাকার অ‌ভি‌যোগে ছাতক থে‌কে নর‌সিংদী জেলার পলাশ উপ‌জেলার ঘোড়াশাল বিদুৎ কে‌ন্দ্রে (বিউ‌বো) বদলী করা হলেও দীর্ঘ ৯ মাস ধ‌রেই তিনি স্বস্থানে রয়েছেন বহাল তবিয়তে।

নিজের বদলী ঠেকাতে নানা কৌশলে দৌড়ঝাপ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। তার নানা অনিয়ম-দুর্নীতি ঘুষ কেলেংকারির একাধিক বিষয়ে সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

২০২১ সা‌লের ২ ন‌ভেম্বর মোজা‌ম্মেল হক উপ প‌রিচালক (১) কর্মচা‌রি প‌রিদপ্তর বিউ‌বো ঢাকা থে‌কে সহকা‌রি প্রকৌশলী মাহমুদুল হাসানকে ছাতক থে‌কে নর‌সিংদী জেলার পলাশ উপ‌জেলার ঘোড়াশাল বিদুৎ কে‌ন্দ্রে (বিউ‌বো) সহকা‌রি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ‌হিসা‌বে বদলী করা হ‌লেও এখনও বহাল র‌য়ে‌ছেন ছাত‌কে।

২০২১ সা‌লে ২ ন‌ভেম্বর উপ প‌রিচালক (১) মোজা‌ম্মেল হক স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করেন। কিন্তু অজ্ঞাত কারনে এখন পর্যন্ত বদলীকৃত স্থানে যোগদান করেননি মাহমুদুল হাসান।

ছাতক বিদ্যুৎ বিভাগের সহকা‌রি প্রকৌশলী মাহমুদুল হাসান ষ্টোর রু‌মের ইনচার্জ হিসেবে দা‌য়িত্ব নেয়ার পর পিয়ন আক্তারুজ্জামানের মাধ‌্যমে কাগজপত্র ছাড়াই ষ্টোর রু‌মের মালামাল বের করে নেন। এসব মালামা‌লের হিসাবেও র‌য়ে‌ছে ব‌্যাপক গড় মিল।

এব‌্যাপারে ছাতক পি‌ডি‌বি নিবাহী প্রকৌশলী আব্দুল মজিদের স‌ঙ্গে মোবাইল ফো‌নে একা‌ধিক বার যোগা‌যোগ কর‌লেও তি‌নি মোবাইল রি‌সিভ ক‌রে‌ননি।

Share





Related News

Comments are Closed