আবাসিক মাদ্রাসা থেকে ছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় জান্নাতুল মাওয়া আবাসিক মহিলা মাদ্রাসা থেকে কবিতা সুলতানা (১০) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে। দুইদিন ধরে খোঁজ না পাওয়ায় মেয়েটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
কবিতা হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার আব্দুল কাদিরের মেয়ে ও মাদ্রাসাটির দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
আব্দুল কাদির বুধবার (২০ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ঈদের ছুটি শেষে গত ১৮ জুলাই শিশুটির বাবা তাকে মাদ্রাসায় দিয়ে আসেন। ওইদিন বিকেল থেকেই সেখানে তাকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী বলেন, মেয়েটি মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। কিন্তু প্রায়ই পালিয়ে যায়। যে কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে রাখতে চায়নি। তার বাবার অনুরোধে এবারও রাখা হয়েছিল।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, সাধারণ ডায়েরির পর এ বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে। তবে মেয়েটির বাবা জানিয়েছেন সে নিজে থেকেই মাদ্রাসা থেকে চলে গেছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed