সাবেক এমপি মিলনের হার্টে রিং প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের হার্টে রিং বসানো হয়েছে।
বুধবার (২০ জুলাই) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ঢাকায় তার হার্টে দুটি রিং বসানো হয়।
হাসপাতালের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা: ফজিলাতুন্নেছা মালিকের নেতৃত্বে তাঁর হার্টে রিং বসানো হয়।
সাবেক এমপি মিলনের ব্যক্তিগত সহকারী কয়েস আহমদ তাপাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে তাকে হাসপাতালের পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান কয়েস।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed