Main Menu

মহিলা চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মহিলা চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট সমাজকর্মী হামিদা বেগম জ্যোস্নার সহযোগিতায় রোববার (১৭ জুলাই) সিলেট সদর উপজেলার খাদিম চা বাগানে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

হামিদা বেগম জ্যোস্না বলেন, চা-শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সারাদিন পরিশ্রম করে যা অর্থ উপার্জন করে তাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মধ্যবিত্ত, গরীব, খেটেখাওয়া মানুষেরা পরিবার নিয়ে বেচে থাকা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বাগানের চা-শ্রমিকরা অসহায়। তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন- জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, সমাজ সেবী সাপিয়া বেগম, সাদিয়া আক্তার জান্নাত, ফারজানা বেগম।

চা শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন-ননিতা, নিরা, সুনামনি, নিলিমা, রাধিকা, বাসনা, বিরহী প্রমুখ। -বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed