সিলেটের কুমারগাঁও থেকে ১৩ দিন ধরে কিশোর নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁও থেকে আবজল মিয়া (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৪ মে শনিবার দুপুর অনুমানিক ২ টার সময় সে নিখোঁজ হয়। নিখোঁজ আবজল মিয়ার গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাপুর থানার সালদিঘা গ্রামে।
আবজলের সন্ধান চেয়ে সিলেটের জালালবাদ থানায় সাধারণ ডায়রী করেছেন তার মা জেসমিন বেগম। জিডি নং-৭৯১।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, সে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বাহির হয়। সম্ভাব্য সব যায়গায় খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি।
সাধারণ ডায়রীতে উল্লেখিত নিখোঁজ কিশোরের বয়স ১৪ বছর, উচ্চতা ৪ ফুট, হালকা পাতলা, চুলের রং কালো, নিখোঁজের সময় তার পরনে ছিলো নীল টি শার্ট ও কালো প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ তার সন্ধান পেলে ০১৭০৩-৯৫২০৩৭ এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed