দেশে আরো ২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে।
এসময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনেই অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২৫ মে) করোনাভাইরাস শনাক্ত হয় ৩০ জনের দেহে।
সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হন আরও ১৯৫ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৭৯৫ জন।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
এর আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত শনিবার (২১ মে) করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর সোমবার (২৩ মে) দুজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed