সিলেটে বাড়ির পাশেই ট্রাক চাপায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজারে নিজ বাড়ির পাশেই শাহ মাহি আহমদ (২১) নামে এক যুবকের প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক। বুধবার (১৮ মে) চকের বাজার শাহ তৈয়ব ছয়লানি (র.) মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ মাহি সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের আপন চাচাতো ভাই ও সিলাম শেখপাড়া গ্রামের মৃত তিতন শাহ’র ছেলে।
এ ঘটনায় ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শাহ মাহি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সিলেট শহরের দিকে আসছিলেন। এসময় তার বাড়ির পাশেই শাহ তৈয়ব ছয়লানি (র.) মসজিদের সামনে যাওয়ামাত্র বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে মাহির মাথা ও শরীরে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ আহমেদ। তিনি জানান, ট্রাক চালককে থানায় রাখা হয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed