বাহুবলের পল্লীতে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে নির্যাতিত পরিবার
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের গোহারুয়া গ্রামে প্রভাবশালী কর্তৃক নির্যাতিত একটি পরিবার বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।
ওই পরিবার সূত্র জানায় ওই গ্রামের বাসিন্দা আব্দুল জলিল ও তার পুত্ররা এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। সম্প্রতি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল জলিল ও তার পুত্ররা প্রতিবেশী সবুজ মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সবুজ মিয়া গুরুতর আহত হয়। তাকে রক্ষা করতে আসা সবুজ মিয়ার স্ত্রী আলেয়া বেগম, প্রতিবেশী আব্দুল আহাদ, তার স্ত্রী পিয়ারা খাতুন, কন্যা ইয়াসমিন বেগমও আহত হয়।
অভিযোগ রয়েছে এসময় ইয়াসমিন বেগমের শরীর থেকে ৫০ হাজার টাকা মূল্যের স্বর্নালংকার হাতিয়ে নিয়ে যায় ওই হামলাকারীরা। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরতর আহত সবুজ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে সবুজ মিয়া বাদী হয়ে বিজ্ঞ আদালতে আব্দুল জলিল ও তার পুত্রদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed