‘শীঘ্রই নতুন লাইব্রেরি নির্মাণের কাজ শুরু হবে’-জাবি উপাচার্য
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালের এক পর্যায়ে উপাচার্য বলেন, ‘শীঘ্রই পুরোন লাইব্রেরি ভেঙে নতুন লাইব্রেরি নির্মাণের কাজ শুরু করা হবে।’
লাইব্রেরি নির্মাণ সম্পর্কে তিনি আরও বলেন, ‘লাইব্রেরির কাজ চলাকালীন শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনও সমস্যা না হয়, সেজন্য বিভাগগুলোকে রাত ৮টা পর্যন্ত সেমিনার লাইব্রেরি খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। লাইব্রেরী নির্মাণকালীন বিভাগগুলো তাদের প্রয়োজন অনুযায়ী লাইব্রেরি কর্তৃপক্ষ থেকে বই নিতে পারবে।’
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনে উপাচার্যের অফিস কক্ষে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে জাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ দ্রুততম সময়ে নির্মাণাধীন হল চালু করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু,বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে জাকসু সহ সকল পর্ষদের নির্বাচনের বিষয়ে উপাচার্যের সাথে আলাপ করেন।
এসময় উপাচার্য প্রথম বর্ষের (৫০ ব্যাচের) শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর বিষয়ে বলেন, ‘আমাদের নির্মাণাধীন ৬ টি হলের দুইটি হলের কাজ প্রায় শেষের দিকে। দ্রুতই আমরা হল দুইটি চালু করতে পারবো এবং নবীনদের সশরীরে ক্লাস শুরু করতে পারবো। এসময় উপাচার্য এ বছরের মধ্যেই সমাবর্তন আয়োজন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।’
ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে ১০ ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে হবে এবারের ভর্তি পরীক্ষা।’
বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘দুর্নীতিগ্রস্থদের সঙ্গে আমি কোনো আপস করব না। যতদিন দায়িত্বে থাকবো ততদিন সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।’
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed