ফেইসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে দুই যুবক ছুরিকাহত
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার মঙ্গলবারিয়া গ্রামের কাপাসিয়ায় ফেইসবুকে ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে মারামারিতে দুই যুবক ছুরিকাহত হয়েছে। তারা হচ্ছে মাহবুব আলম (২৬) ও একই গ্রামের মেহেদি (২২)।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কাপাসিয়া রোডে আজাদ মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এসময় ফেইসবুকে ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে মাহবুব আলম ও মেহেদী নামের দুই যুবক পাল্টাপাল্টি ছুড়ি হাতে মারামারিতে দুই জনই মারাত্মকভাবে আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুরে মাহাবুব ও মেহেদী ফেইসবুকে ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতা হাতির ঘটনা ঘটে পরে দুই জনেই ধারালো ছুড়ি দিয়ে মারা মারি শুরু করে। এতে মাহবুব আলম ও মেহেদী দুই জনেই আহত হয়।
তারপর এলাকাবাসীর সহযোগিতায় দুই জনকে পূর্বধলা স্ব্যাস্ব্য কমম্পেক্সে পাঠানো হয়েছে। পরে তাদের দুই জনের অবস্থার অবনতি দেখে কর্ত্যব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed