প্রাথমিকে থাকছে না সমাপনী পরীক্ষা: প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন কারিকুলাম অনুযায়ী আগামীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি।
এছাড়া চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে কি না তা পরে জানানো হবে বলেও জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ঈদের পর প্রথম শ্রেণিতে নতুন কারিকুলামে দেশের বিভিন্ন উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। আগামী বছর থেকে তা সব বিদ্যালয়ে বাস্তবায়ন করা হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে না। ক্লাসে ধারাবাহিক মূল্যায়ন শুরু করা হবে।
চলতি বছরের পিইসি-ইবতেদায়ি পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত দুই বছর করোনার কারণে ক্লাস বন্ধ ছিল। সে কারণে পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ওপর চাপ না বাড়িয়ে ক্লাসভিত্তিক শিখন জ্ঞান যেন অর্জন করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া হবে। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
Related News
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও ঘনীভূত হয়েRead More
ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু করলো মহানগর এক্সপ্রেস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।Read More



Comments are Closed