Main Menu

জাবি দাবা ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা ক্লাবের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে দাবা ক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান সীমান্ত উপস্থিত ছিলেন। এছাড়াও, বর্তমান কার্যকরী কমিটির সহ-সভাপতি হাসিব আল নোমান ও সিদানা রকিব রিচি, যুগ্ন-সাধারণ-সম্পাদক নিশাদ নিলয়, কোষাধ্যক্ষ যায়েদ জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু দারদা লিমন ও নাঈমুর রহমান দুর্জয়সহ বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার পরবর্তী সময়ে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর জাতীয় পর্যায়ে দাবা খেলতে যায়। আমাদের কার্যক্রম এবং খেলাধূলার মাধ্যমে আমরা শেষের শীর্ষ দাবা ক্লাব হিসেবে পরিচিতি লাভ করব এটাই আমাদের আশা। আজকের দাবা ক্লাবের এই ইফতার আয়োজন ক্লাবের নতুনদের সাথে ভালো সম্পর্ক তৈরির পাশাপাশি তাদেরকে দাবার প্রতি আরও আগ্রহী করা এবং সবার সাথে বন্ধন অটুট রাখার একটি প্রচেষ্টা। সর্বোপরি সকলের উপস্থিতি আমাদের আয়োজন সুন্দর করে তুলেছে।’

Share





Related News

Comments are Closed