Main Menu

জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিমা আক্তার (৩৫), তার মেয়ে মৌসুমি বেগম (৪) এবং ছেলে হোসেন মিয়া (১)। এ সময় মহিমা আক্তারের স্বামী হারুন মিয়া (৪০) আহত হন।

স্থানীয়রা জানান, বুধবার মধ্যরাত থেকেই বৃষ্টির সঙ্গে ঝড় ওঠে। ঝড় সারারাত চলার পর বৃহস্পতিবার ভোরবেলা হারুন মিয়ার ঘরের উপর গাছ ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা তার স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরেে উপর পড়ে। সেই ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশুসহ তাদের মা চাপা পড়ে মারা যান। এ ছাড়া তাদের বাবাও আহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed