বানিয়াচংয়ে বোরো ধানকাটা উৎসবের উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নে বোরো ধান কাটার উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে মাঠে ছাতা পড়ে বোরো ধান কাটার উদ্বোধন করেন তিনি।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আশেক পারভেজ, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
এছাড়াও উপস্হিত ছিলেন সাধারণ কৃষক এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। এ সময় জেলা প্রশাসক উপস্থিত সবাইকে ফসল রক্ষা বাঁধে যেকোন ক্ষয় ক্ষতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করেন।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed