জৈন্তাপুরে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাক ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু তিনপাড়া উচ্চবিদ্যালয়ের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দিলে বেলা ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করে।
নিহতের পরনে কালো পেন্ট, গায়ে নীল রঙের শার্ট ছিলো। নাক ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। আর বাম হাত ও বাম পা ভাঙ্গা।
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশটি কার, কীভাবে মৃত্যু হয়েছে ও কীভাবে এ স্থানে আসলো এসব বিষয় জানার চেষ্টা করা হচ্ছে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed