আবারও পেছালো রায়হান হত্যা মামলার চার্জ গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার চার্জগঠন ফের পিছিয়েছে। রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় মঙ্গলবার (১২ এপ্রিল) ধার্য তারিখে মামলার চার্জ গঠন হয়নি বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী সুমন পারভেজ। আদালত আগামী ১৮ই এপ্রিল চার্জ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে রায়হান হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ (বরখাস্তকৃত) এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ সকল আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে নগরীর আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে পুলিশ ধরে এনে বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন চালায়। পুলিশের দাবি ছিল রায়হান ছিনতাইকারী ও মাদক কারবারি। নির্যাতনে গুরুতর অসুস্থ হলে পরদিন ১১ অক্টোবর ভোরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পরই হাসপাতালে মারা যান রায়হান।
এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে পিবিআই গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয়। চলতি বছরের ৮ মার্চ সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচার আবদুল মোমেনের আদালতে বহুল আলোচিত এ মামলাটি উপস্থাপন করা হলে বিচারক মামলার বিচার কাজ পরিচালনার জন্য সিলেটের মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed