নিউইয়র্কে রেলস্টেশনে গোলাগুলি, আহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনের একটি সাবওয়ে রেলস্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। নিউইয়র্ক পুলিশ ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকালে ব্রুকলিন শহরের সানসেট পার্কের কাছে ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। গ্যাস মাস্ক ও কমলা রঙের সুরক্ষা পোশাক পরা ওই বন্দুকধারী স্টেশন প্ল্যাটফর্মে ধোঁয়ার সৃষ্টিকারী কৌটা ছুড়ে মারে।
ঘটনার পরপরই স্টেশনে পৌছে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় তারা। নিউইয়র্ক অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় আহত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেলস্টেশন কর্মকর্তারা বলেছেন, এ ঘটনার পর তদন্তের স্বার্থে কয়েকটা ট্রেন বিলম্বিত করা হয়।
পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো মুখোশধারী এক যুবককে খুঁজছে। ঘটনার পর স্থান ত্যাগ করে বন্দুকধারী। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় স্টেশন প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই। কি কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি। নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের অফিস।
চলতি বছর নিউইয়র্ক শহরে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিউইয়র্ক পুলিশের এক হিসাবে, গত সপ্তাহ পর্যন্ত (৩ এপ্রিল) অন্তত ২৬০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর গত এক সপ্তাহে সেটা বেড়ে ২৯৬-এ দাঁড়িয়েছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed