ছাতকে প্রতিপক্ষের হামলায় বাবা-মেয়ে আহত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও মেয়ে আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসির দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
গত রোববার (১০ এপ্রিল) বিকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের চানপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহিন মিয়া ও আব্দুল মালিকের মধ্যে দীর্ঘদিন ধরে খরিদা ভুমি নিয়ে বিরোধ চলে আসছে। দুপক্ষের বিরোধ নিম্পতির লক্ষে গত রোববার বিকালে গ্রামবাসির উদ্দ্যোগে শালিস বৈঠকের আয়োজন করেন। এ বৈঠকের শাহিন মিয়ার পক্ষ মালিক পক্ষদ্বয়কে নিয়ে গ্রামবাসি শালিশ বৈঠক অনুষ্টিত হবার আগেই শাহিন ও নুরুল ইসলামের নেতৃত্বে মালিক পক্ষদ্বয়ের ওপর দা রামদা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আব্দুর রশিদ (৫৫) ও তার মেয়ে নাইমা রশিদ তান্নি (২০)কে মারপিট করে গুরুত্ব জখম করে।
হামলাকারীরা আব্দুর রশিদ (৫৫)কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে নাইমা রশিদ তান্নি (২০) আহত হন। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আব্দুর রশিদের (৫৫) অবস্থা বেগতিক দেখা দেয়ায় তাকে জরুরীভিক্তিতে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সোমবার সকালে আব্দুল মালিক বাদী হয়ে উপজেলার দোলারবাজার ইউনিয়নের চানপুর গ্রামে মৃত ইদ্রিস আলীর পুত্র শাহিন মিয়াসহ ৫জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ছাতক থানার ওসি মাহবুবুর রহমান এ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারিদের নামে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed