ছাতকে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই
হাসান আহমদ, ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মায়েরকুল নোয়াগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গ্রামের আমতর আলী, সমরাজ আলী, সমসের আলী বসতঘর পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় সুত্রে জানায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, অনুমানিক ৩টার দিকে হঠাৎ ঘরে আগুন লেগে গেলে দ্রুত ঘর থেকে বাহির হয়ে যান তারা। এ সময় ঘরে থাকা ধান, চাল, হাস, মোরগ, বই, খাতা, দলিল পত্র, নগদ টাকা ও কাপড় চোপড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
রোববার ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেন, খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আখলু মিয়া, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সদস্য মহিম উদ্দিন, বশির মিয়া, সুন্দর আলীসহ প্রমুখ।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed