Main Menu

রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটিতে জাবি ছাত্রলীগ নেতা

জাবি প্রতিনিধি: বাংলাদশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখায় নতুন ঘোষিত কমিটিতে উপ-গণশিক্ষা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম টিটু।

তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর পর্বের (৪৪ ব্যাচ) শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

গত ১১মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷ এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা৷

মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ কর্মী শাহাবুদ্দিন তালুকদার বলেন, “একজন সৎ ও নিষ্ঠাবান কর্মী হিসেবে টিটু ভাইকে সবসময় পাশে পেয়েছি৷ সাধারণ ছাত্রদের সুবিধা-অসুবিধায় তিনি ছুটে আসেন সবসময়৷ রাজশাহী মহানগরের কমিটিতে দায়িত্বলাভ তার নিরলস পরিশ্রমের প্রাপ্তি৷ আশা করি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এগিয়ে নিতেও তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।”

অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিফুল ইসলাম টিটু বলেন, “রাজশাহী আমার প্রাণের শহর৷ রাজশাহীর ছাত্রদের সুখে-দুঃখে অংশীদার হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি৷ বিশ্ববিদ্যালয়ের শত ব্যস্ততার মাঝেও আমি নিয়মিত রাজশাহী ছুটে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি৷ এ ধারা সামনেও অব্যাহত থাকবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

উল্লেখ্য, আরিফুল ইসলাম টিটুর জন্ম ও বেড়ে উঠা রাজশাহী মহানগরে৷ রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজে পড়াশুনার সময় রাজনীতিতে হাতেখড়ি। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মশাররফ হোসেন হল শাখার ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। বর্তমানে হল শাখার একাংশের নেতৃত্ব দিচ্ছেন৷ তিনি রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দর্শন ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন।

Share





Related News

Comments are Closed