Main Menu

কন্ট্রোলরুমে আগুন, কুলাউড়াসহ তিন উপজেলা বিদ্যুতহীন

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের কন্ট্রোল রুমে রবিবার সকাল ৮টায় আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটে। ফলে কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ তিন উপজেলায় বিদ্যুৎ বিতরণ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি জানান, কন্ট্রোল রুমের সুইস বোর্ডে এই অগ্নিকান্ড ঘটে। কর্মরত কর্মচারী ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন আয়ত্বে আনেন। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। ফলে ৬ ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

Share





Related News

Comments are Closed