হবিগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ এন্ড ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি: মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রশিক্ষিত কর্মীর তৈরী সামগ্রী বিক্রির জন্য হবিগঞ্জ জেলা সদরে সেলস্ এন্ড ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
ফিতা ও কেক কেটে এ সেন্টারের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীজন।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed