Main Menu

বিয়ানীবাজারে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃত গৌছ উদ্দিন উরফে জসিম উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বুধবার দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় বিয়ানীবাজারে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (পালপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গৌছ উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

Share





Related News

Comments are Closed