ঐতিহাসিক ‘কানাইঘাটের লড়াই’-এর শতবর্ষ পূর্তি আজ
বিশেষ সংবাদদাতা: ঐতিহাসিক ‘কানাইঘাটের লড়াই’-এর শতবর্ষ পূর্তি আজ বুধবার। ব্রিটিশ বিরোধী খেলাফত আন্দোলন চলাকালীন ১৯২২ সালের ২৩ মার্চ কানাইঘাট মাদরাসা কর্তৃক আয়োজিত বার্ষিক জলসায় বৃটিশ প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কিন্তু স্বাধীনচেতা জনগণ বৃটিশ প্রশাসনের এ আদেশ উপেক্ষা করে বীরদর্পে জলসা বাস্তবায়নে সক্রিয় থাকেন। এতে প্রশাসন ক্ষুদ্ধ হয়ে জনগণের উপর গুলি চালালে সাত জন ধর্মপ্রাণ মুসলমান শাহাদাত বরণ করেন। তাই এটি আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
দিনটি উদযাপনে এক আলোচনা সভার আয়োজন করেছে কানাইঘাট সাহিত্য সংসদ। সভাটি সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক, লেখক ও গবেষক আবদুল হামিদ মানিক, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি কালাম আজাদ, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও শামসুল আলম, শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আতি উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন, সিলেট বিভাগীয় কার্যালয়ের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক শাহ নজরুল ইসলাম এবং কবি ও গবেষক এম এ জলিল চৌধুরী।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন কানাইঘাট সাহিত্য সংসদের সভাপতি সরওয়ার ফারুকী।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed