Main Menu

বৃহস্পতিবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর কয়েকটি স্থানে বৃহস্পতিবার (২৪ মার্চ) সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, বরইকান্দি, টেকনিক্যাল রোড, ভাবনা পয়েন্ট, স্টেশন রোড, রেলগেইট, ভার্থখলা, খোজারখলা, চাঁদনীঘাট, ঝালপাড়া, কদমতলী, বাস টার্মিনাল, দরিয়াশাহ মাজার গেইট, হুমায়ুন রশীদ চত্বর এলাকা।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed