Main Menu

কুড়িগ্রামে জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি

Manual2 Ad Code

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কমিয়ে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

Manual5 Ad Code

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিমের হাতে স্মারক লিপি তুলে দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি উমর ফারুক, সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এ্যাড আশরাফ আলী, এ্যাড শফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রানা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল, ফেরদৌস সহ জেলা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

স্মারকলিপিতে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা দেশের মানুষকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে।

Manual5 Ad Code

পরে জনসাধারনের মাঝে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও বর্তমান বাজারদর নিয়ে একটি লিফলেট বিতরন করা হয়।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code