বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনন্দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবার ৫ দিনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে স্মারকলিপি প্রদান ও প্রতীকী অনশন।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে আগামী ২২ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ২৪ মার্চ ঢাকা ছাড়া সব মহানগরে ও ৩০ মার্চ সব জেলা সদরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে।
৩১ মার্চ উপজেলা পর্যায়ে ও ২ এপ্রিল ঢাকা মহানগরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে। তবে ঢাকায় কোথায় অনশন কর্মসূচি পালন করা হবে, তা পরে জানানো হবে।
এর আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টানা ১২ দিন কর্মসূচি পালন করে বিএনপি। জেলা পর্যায়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed