কাউন্সিল সফলে সিলেট জেলা বিএনপির ৫টি উপ-কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি ২১ মার্চের কাউন্সিলকে ঘিরে ৫টি উপ-কমিটি গঠন করেছে সিলেট জেলা বিএনপি। বুধবার দলের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন।
উপ-কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও সদস্য সচিব আবুল কাহের চৌধুরী শামীম, মাঠ ও মঞ্চ উপকমিটির আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম ও সদস্য সচিব মাহবুবুর রব চৌধুরী ফয়সল, অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সদস্য সচিব অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, প্রচার, সাজসজ্জা ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব মাহবুবুল হক চৌধুরী এবং আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক শাহজামাল নুরুল হুদা ও সদস্য সচিব ফখরুল ইসলাম ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: জাহিদ বলেন,দলের সকল স্তরে কাউন্সিলের মাধ্যমে যোগ্য কর্মীবান্ধক সক্রিয় নেতা তৈরীর লক্ষ্যেই কাউন্সিলের আয়োজন করা হয়েছে। এতে দলের কার্যক্রম শক্তিশালী হয় এবং দলের ভিতরে গণতন্ত্রের বিকাশ ঘটবে। সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিল সারাদেশের জন্য রোল মডেল হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন এবং কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায় কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী। সভায় নির্বাচন কমিশন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, নির্বাচন কমিশনের সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামিয়া বেগম চৌধুরী, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ জামাল নুরুল হুদা।
Related News
কানাইঘাটে সুরমা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদী থেকে নিখোঁজ হওয়া মো.Read More
সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া কমানোর দাবি সংসদে এমরান চৌধুরীর
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতেRead More



Comments are Closed