Main Menu

জাবিতে লক্ষীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লক্ষীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী একরামুল হক রিয়নকে সভাপতি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আবীর হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিদায়ী কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম বাপ্পি এবং সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রেজাউল করিম রাজু (৪৬), গুলজার রাইয়ান (৪৬),সানিয়াদ রহমান (৪৬), জিল্লাল হোসাইন সৌরভ (৪৬) , আতিকা চৌধুরী (৪৬), আশরাফ ভূঁইয়া (৪৬), অর্নব মজুমদার (৪৬), তানজিলা মিলি(৪৬), ফাতেমা রেজওয়ানা(৪৬), সুদীপ্ত সাহা(৪৬), মানস মজুমদার (৪৬), মুজাহিদুল ইসলাম (৪৬)।
এছাড়াও ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান রনি (৪৭), ১ নং সাংগঠনিক সম্পাদক সাজিদ আজম(৪৭) , দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ সিয়াম (৪৮), কোষাধ্যক্ষ আবির মাহমুদ (৪৮) সহ আরো অনেকে বিভিন্ন পদে রয়েছেন।

সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম বাপ্পী বলেন, ‘জেলা সমিতির এক বছরের দায়িত্বে থাকাকালীন নবীনদের বরন, শিক্ষা সমাপনী ব্যাচের বিদায় সংবর্ধনা, ক্যাম্পাস জুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম, রমজানে ইফতার মাহফিল, চড়ুই ভাতি, নবীন- সাবেক সবাইকে নিয়ে ঢাকার অদূরে ভ্রমন সহ নানা কার্যক্রম সফলভাবে শেষ করেছি। করোনার জন্য দায়িত্ব পালন এবং হস্তান্তরে জটিলতা ছিল। আশা করি নতুন কমিটি দায়িত্ব আর সফলতায় আমাদেরকে অতিক্রম করে অনেক দূর যাবে।’

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নবীনরাই সব সময় গতিশীলতা নিয়ে আসবে এইটাই স্বাভাবিক, এই প্রত্যাশা নিয়েই বলবো নতুন কমিটি সফলভাবে এই জেলার ভাবমূর্তিকে উজ্জ্বল করবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সুন্দর কিছু কার্যক্রম উপহার দিবে।’

Share





Related News

Comments are Closed