Main Menu

দোয়ারায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক, কারাদন্ড ও জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক মোহাম্মদ আলী (২৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী (২৯) দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাও গ্রামের মনির উদ্দিনের পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঐ বাড়িতে যাওয়া আসা করে মোহাম্মদ আলী। সোমবার রাতে এলাকার কিছু যুবক ঐ প্রবাসীর ঘরের ভেতরে বাথরুম থেকে তাকে বের করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাও গ্রামের মোহাম্মদ আলী পার্শ্ববর্তী গ্রামে অবৈধভাবে এক প্রবাসীর বাড়িতে যাওয়া আসা করত। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার কিছু যুবক তাকে আটক করে আমাদের খবর দেয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, বিষয়টি মুলত পরকীয়ার ঘটনা ছিল। ইভটিজিং এর অপরাধে মোহাম্মদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed