সুনামগঞ্জে ৫০টি যৌতুক মামলা আপোষে মিমাংসা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে স্বামীদের উপর স্ত্রীর করা ৫০টি যৌতুক মামলায় আপোষে মিমাংসা করে দিয়েছেন আদালত। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আদালতের পক্ষ থেকে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
যৌতুকসহ নানাবিধ কারণে নির্যাতিত হয়ে স্বামীর ঘর থেকে বিতাড়িত হওয়া ৫০ জন নারী তাদের সন্তান ও ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও সংসার করার সুযোগ দিয়েছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি পিপি মনির উদ্দিন।
অ্যাডভোকেট মনির উদ্দিন আরও বলেন, এমন রায়ে মামলার জট কমছে এবং কয়েকটি সংসার পুরোপুরি ভাবে ভাঙার হাত থেকে বেঁচে গেলো। বিচারকের এক সাথে এতগুলো পরিবারকে এক করে দেয়ার বিষয়টা যুগান্তকারী সিদ্ধান্ত।
এদিকে মামলায় আসামি থাকা বিশ্বম্ভরপুর উপজেলার বাদশা মিয়া বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আদালত যে রায় দিলেন আমি এবং আমার পরিবার তা মেনে চলবো। আমাদের ছোট্ট সংসার আছে। আমরা হাসিখুশি থাকবো।
সিনিয়র আইনজীবী মতিয়া বেগম বলেন, আজকে যে রায় হলো তার সবগুলোই যৌতুক মামলা এবং আদালত যে রায় দিয়েছেন তা অত্যন্ত ভালো। এমন রায়ে ধ্বংসের হাত থেকে ৫০ টি পরিবার রক্ষা পেয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed