টানা ৩ মাস পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনে।
সবশেষ ২৪ ঘণ্টার মধ্যে করোনায় কেউ মারা যাননি। ৩ মাসের বেশি সময় পর (৯৫ দিন) এমন মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। গত বছরের ৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল তার আগের ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।
২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এর আগে সোমবার (১৩ মার্চ) করোনায় মারা যান একজন। এ ছাড়া করোনা শনাক্ত হয় আরও ২৩৩ জনের দেহে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
একযোগে ৩৮ বিচারককে বদলি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতিRead More
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরতRead More



Comments are Closed