গুরুতর অসুস্থ শিশুর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন
বৈশাখী নিউজ ডেস্ক: হাস্যোজ্জল চেহারার শিশু সন্তানটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাওলানা শিহাব উদ্দিন সাইফী’র ছেলে জাওয়াদ উদ্দিন আয়ান। এই শিশু সন্তানটির হার্টে সমস্যা, সার্জারী প্রয়োজন। চিকিৎসা ব্যয় লাগবে প্রায় ৬ লক্ষ টাকা।
শিশুটির পিতা পেশায় একজন মসজিদের ইমাম। তার পক্ষে শিশু সন্তানের চিকিৎসা বাবদ এতো টাকা ব্যয় করার কোন সাধ্য নাই। এই জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গের সহযোগীতা চাচ্ছেন তিনি। সন্তান অসুস্থ হলে মা-বাবার কী যে অবস্থা হয় যাদের সন্তান আছে তারা ভালো করেই জানেন। এই শিশু বাচ্চাটির চিকিৎসা বাবত আমরা যদি চাই, তাহলে এ অসহায় মা বাবার পাশে দাঁড়াতে পারি।
দেশ ও বিদেশে অবস্থানরত বিত্তশালীরা এই শিশু সন্তানের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলে সহজেই হাসি ফোটতে পারে তার মুখে।
শিশু ছেলেটির চিকিৎসা সহায়তার জন্য তার বাবার সাথে সরাসরি যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন। অথবা টাকা পাঠাতে পারেন পার্সোনাল বিকাশঃ 01616216167 নগদঃ 01784238475।
Related News
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ, আদালতে ২২ অঙ্গরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: নিজেদের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে গিয়ে বড় ধরণের আইনি ধাক্কার মুখেRead More
পুরনো নিয়মেই যুক্তরাষ্ট্রের ভিসা, যাদের জন্য স্বস্তির খবর
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য স্বস্তির খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ভিসার মেয়াদসংক্রান্তRead More



Comments are Closed